ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এফডিসিতে ভালোবাসায় মেতেছেন জয়-অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমায় নতুন জুটি হিসেবে আলোচনায় আছেন জয় চৌধুরী ও অপু বিশ্বাস। পরপর দুটি সিনেমায় জুটি বেঁধে কাজ করছেন তারা। ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমার শুটিং শেষ হয়েছে। এটি আসছে ঈদে মুক্তি পাবে।

এবার জয়-অপু শুটিং শুরু করেছেন ‘ট্র‍্যাপ: আনটোল্ড স্টোরি’ সিনেমায়। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) এফডিসিতে ওপেন হয়েছে সিনেমার ক্যামেরা। রোমান্টিক একটি গানের দৃশ্যায়ন দিয়ে এ সিনেমা নিয়ে মাঠে নেমেছেন এই জুটি।

আজ এফডিসিতে দেখা গেলো লাল রঙের পোশাকে সেজেছেন নায়ক-নায়িকা। সাজ পোশাকে রোমান্টিকতার আমেজ। গানের লাইনেও ভালোবাসা আর আবেগ মেশানো।

এ ছবিতে কাজ নিয়ে অপু বলেন, “একটি ভালো গল্পের সিনেমা ‘ট্র‍্যাপ’। এখনকার তরুণ-তরুণীদের জন্য অনেক সতর্কবার্তা থাকবে।”

‘জয় একটা ভালো ছেলে। নাচ, অভিনয়, অ্যাকশন; সবকিছু মিলিয়ে নায়ক হিসেবে জয়ের মধ্যে সব গুণ আছে। ওর সাথে জুটি হয়ে কাজ করে আমার ভালো লাগছে। আশা করছি দর্শক আমাদের জুটি উপভোগ করবেন’- যোগ করেন ঢাকাই সিনেমার বিউটি কুইন অপু।

জুনিয়র হয়েও অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় উপভোগ করছেন জয়। তিনি বলেন, অপু দি চমৎকার মানুষ। অনেক হেল্পফুল। আমরা চেষ্টা করছি পর্দায় আমাদের জুটি যেন সবার ভালো লাগে।

তাছাড়া একজন অভিনেতা হিসেবে আমার কাছে অপু বিশ্বাস বা ঐশ্বরিয়া রাই-এঞ্জেলিনা জোলি সবাই এক। আমার সামনে যেই থাকুক তার সঙ্গেই কাজ করার চেষ্টা করবো আমি।

সাইন্স ফিকশন ধাঁচের ‘ট্র‍্যাপ’ সিনেমাটি নির্মাণ করছেন দ্বীন ইসলাম। আজ এফডিসির অফিস বিল্ডিং সংলগ্ন ‘ট্র্যাপ’ সিনেমার শুটিং শুরু হয়েছে। এই লটের শুটিং আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এফডিসিতে ভালোবাসায় মেতেছেন জয়-অপু

আপডেট টাইম : ০৯:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২