ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জায়েদ খানই থাকছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক : হাইকোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিল অবৈধ ঘোষণা করে রায় দেওয়ায় জায়েদ খানই থাকছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। আর চিত্রনায়িকা নিপুণ আক্তারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান আইনজীবী, মিডিয়াসহ তার অনুরাগীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমার প্রাপ্য অধিকার আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমি জয় পেয়েছি।

তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আমার জয়ের পরও যারা আমার বিরোধীতা করে আমার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তারা প্রতিনিয়ত আমার কাজে বাধা দেওয়অর চেষ্টা করবে। সবশেষে তিনি সবাইকে ধন্যবাদ এবং শিল্পী সমিতির কাজ ভালোভাবে চালিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে বুধবার রুলের শুনানির জন্য হাইকোর্টে পৌঁছান নিপুন ও জায়েদ।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পর দিন প্রাথমিক ফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনি আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ।

আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায়, আপিল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

জায়েদ খানই থাকছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক : হাইকোর্ট

আপডেট টাইম : ০২:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২