ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিপুণ-জায়েদ দ্বন্দ্বে শুনানি শেষে আদেশ হতে পারে আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও নায়িকা নিপুণ আক্তারের চলমান দ্বন্দ্ব নিরসনে রুল শুনানি শেষে আদেশের জন্য আজ বুধবার দিন ধার্য রয়েছে। তবে এর আগে অবশিষ্ট শুনানি ও জায়েদ খানের আইনজীবীর আংশিক যুক্তি খণ্ডন হতে পারে।

বুধবার (২ মার্চ) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে ভার্চুয়ালি এ শুনানির পর আদেশ হতে পারে।

গতকাল মঙ্গলবার একই বেঞ্চে রুলের ওপর শুনানি হয়। এরপর আদেশের জন্যে আজ বুধবার দিন ধার্য করেন হাইকোর্ট।

মঙ্গলবার আইনজীবীরা বলেছিলেন, আদালতে রুলের বিষয়ে নিপুণ আক্তার ও জায়েদ খানের আইনজীবীদের শুনানি হয়েছে। আদালত আগামীকাল (বুধবার) এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন। তবে আদেশের আগে বুধবার আংশিক শুনানি হতে পারে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি শুনানি শেষে ২৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করলেও সেদিন আদালত বসেননি। ফলে এ বিষয়ে শুনানিও হয়নি।

গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন হয়। প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয় জায়েদ খানকে। পরে জায়েদের বিরুদ্ধে ‘টাকা দিয়ে ভোট কেনা’সহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ। এমনকি এ পদে পুনরায় ভোটের দাবিও তোলেন।

নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে জায়েদ খানের পদ বা প্রার্থিতা বাতিল হবে কি না- সে বিষয়ে ৪ ফেব্রুয়ারি বিকেলে এফডিসিতে বসেন শিল্পী সমিতির আপিল বোর্ড। এরপর বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এদিকে আপিল বোর্ডের সিদ্ধান্তকে ‘বেআইনি’ বলে দাবি করেন জায়েদ খান।

ফলে ৭ ফেব্রুয়ারি বোর্ডে তার প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন জায়েদ। রিটের শুনানি নিয়ে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত ওইদিনই স্থগিত করেন হাইকোর্ট।

এরপর হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে ৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন নিপুণের আইনজীবী।

৯ ফেব্রুয়ারি আপিলের শুনানি নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করা হয়।

এসময়ের মধ্যে জায়েদ-নিপুণ কেউ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না বলে জানানো হয়। ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের স্থগিতাদেশ এবং স্থিতাবস্থা বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আর হাইকোর্টকে রুল নিষ্পত্তির জন্য বলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিপুণ-জায়েদ দ্বন্দ্বে শুনানি শেষে আদেশ হতে পারে আজ

আপডেট টাইম : ০৯:৫০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২