হাওর বার্তা ডেস্কঃ প্রেম প্রীতির বন্ধন সিনেমার কাজ শেষ হতেই নতুন আরও একটি সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী। সিনেমার নাম ট্র্যাপ দ্য আনটোল্ড স্টোরি। পরিচালনা করছেন দ্বীন ইসলাম। ঈদে ছবিটি মুক্তির কথা রয়েছে।
ট্র্যাপ সাইন্স ফিকশন ধাঁচের ছবি উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, প্রথমবার সাইন্স ফিকশন ধাঁচের গল্পের ছবিতে অভিনয় করছি। গল্পটিতে দারুন মেসেজও রয়েছে। এই সময়ে হ্যাকিং এর শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকেই। গল্পে এটিই উঠে আসবে। আশা করি দর্শকদের গল্পটি পছন্দ হবে।
জয় চৌধুরী বলেন, অপু দিদি আর আমি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। বুধবার থেকে ছবিটির শুটিং শুরু হবে। আজ আমি আর অপুদি ফটোশুট করছি। এফডিসি ও অন্যান্য লোকেশেন মিলিয়ে ১৫ মার্চ পর্যন্ত ট্র্যাপের শুটিং হবে।
Reporter Name 

























