ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পায়ের লিগামেন্ট ছিঁড়ে ভারতের হাসপাতালে ভর্তি প্রিয়মনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মোটর বাইক চালানো শিখতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী প্রিয়মনি। তাঁর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, এছাড়াও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য তাঁকে ভারতের গোয়ার একটি হাসপাতালে ভর্তি নিয়ে ভর্তি করানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে প্রিয়মনি ভারত থেকে মুঠোফোনে কালের কণ্ঠকে বলেন, ‘গত বুধবার বাইক চালাতে গিয়ে মারাত্মক আহত হয়েছি, পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

দ্রুত আমাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে পরামর্শ দেওয়া হয় ভারতের গোয়ার ভিশন প্লাস হাসপাতালে নেওয়ার জন্য। আমার বোন ও দুলাভাই  পরেদিন বৃহস্পতিবার আমাকে এখানে নিয়ে (গোয়ায়) নিয়ে আসে। ’

প্রিয়মনি জানান, তার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সেসবের কয়েকটিতে বাইক চালানোর দৃশ্য রয়েছে। তাই হাতিরঝিলে কাজিনকে নিয়ে বাইক চালানো শিখছিলেন, এমন সময় আকস্মিক দুর্ঘটনার শিকার হন।

প্রিয়মনি বলেন, “এখানে চিকিৎসা শুরু হয়েছে। দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া চাইছি। কেননা মার্চে আমার ‘হাহাকার’ সিনেমার শুটিং রয়েছে। জানি না, কী হবে। ”

কদিন আগেই জানা গেল মোস্তাফিজুর রহমান মানিকের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়মনি। ছবির নাম হাহাকার। এই ছবিতে প্রিয়মনির বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক।

প্রিয়মনি অভিনীত প্রথম ছবি রাজু আলীমের ‌‘ভালোবাসা প্রজাপতি’ এখনো মুক্তি পায়নি। তবে দ্বিতীয় ছবি অনন্য মামুনের ‘কসাই’ মুক্তি পেয়েছে গত বছর।

এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন নিরব। এরপর মাসুদ মহিউদ্দিন ও মাহামুদ হাসান শিকদারের নাম ঠিক না হওয়া আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন, এখানে তাঁর নায়ক জিয়াউল রোশান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পায়ের লিগামেন্ট ছিঁড়ে ভারতের হাসপাতালে ভর্তি প্রিয়মনি

আপডেট টাইম : ০২:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২