ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ‘নাকফুল’ ছাড়লেন রোশান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ের চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা পূজা চেরি একসঙ্গে জুটি বেঁধে ‘সাইকো’ সিনেমায় অভিনয় করেছেন। ‘নাকফুল’ শিরোনামে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তারা; এজন্য প্রস্তুতিও নিয়েছিলেন। সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন রোশান। শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে এমন কথা জানান নায়ক রোশান নিজেই।

ফেসবুক স্ট্যাটাসে রোশান লিখেন, ‘আরটিভি প্রযোজিত “নাকফুল” ছবিটি আমি করছি না। আলোক হাসান, তোমার প্রথম ছবির জন্য শুভকামনা ভাই। ইনশা আল্লাহ, তোমার সঙ্গে আমার দ্রুতই কাজ হবে।’

শিডিউল সমস্যার কারণে কাজটি করতে পারছেন না জানিয়ে তিনি বলেন, ‘ছবিটি পরিচালক আলোকের প্রথম কাজ। মার্চ-এপ্রিলে শুটিং শুরু করতে চায় তারা। কিন্তু আমার তো হাতে শিডিউল নেই। আগামী মে মাস পর্যন্ত আমার আগের ছবির শিডিউল দেওয়া। তাই ছেড়ে দিলাম কাজটি। দুই দিন আগেই পরিচালককে আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি।’

এই অভিনেতা আরো জানান, আরটিভির সঙ্গে তার বোঝাপড়া সুন্দর। তাদের প্রযোজিত ‘করপোরেট’ ও ‘আনন্দি’ নামে দুটি ছবির শুটিং শেষ হয়েছে। শিগগিরই নাম ঠিক না হওয়া আরেকটি ছবির শুটিং শুরু হবে।

এদিকে ‘নাকফুল’ সিনেমার জন্য রোশানের জায়গায় এখন নতুন নায়ক খোঁজা হচ্ছে। এরই মধ্যে তিন-চারজনের সঙ্গে কথাও হয়েছে। দু-তিন দিনের মধ্যে জানানো হবে, বলে জানিয়েছেন পরিচালক।

‘নাকফুল’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ। আগামী এপ্রিলের প্রথম দিকে শুটিং শুরুর কথা। সিনেমাটির নায়িকা পূজা চেরি। আরও অভিনয় করবেন গাজী রাকায়েত, আলীরাজ, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যে কারণে ‘নাকফুল’ ছাড়লেন রোশান

আপডেট টাইম : ০২:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২