ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

নতুন রূপে সামান্থা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন দক্ষিণীর নায়িকা সামান্থা রুথ প্রভু। তবে এবার আরও বড় সিনেমায় কাজ করতে চলেছেন এ অভিনেত্রী। এই ছবির নতুন লুক নিয়ে হাজির হয়েছেন সামান্থা। যেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাকবি কালীদাস রচিত দুষ্মন্ত এবং শকুন্তলার প্রেমগাঁথা আমাদের সবারই পরিচিত, এবার এই কাহিনি নিয়েই নির্মিত হতে চলেছে সিনেমা। যেখানে সামান্থাকে দেখা যাবে শকুন্তলার চরিত্রে। অভিনেতা দেব মোহন রাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করবেন।

প্রতিবেদনে বলা হয়, পরিচালক গুণশেখর এই ছবিটি পরিচালনা করবেন, এর থেকেও বড় খবর হলো অভিনেতা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা এ ছবির মধ্য দিয়ে প্রথম সিনেমায় আসছেন।

সব মিলিয়ে যে এই ছবি বেশ বিগ বাজেটের হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সোমবার সকালে ছবির যে পোস্টার অভিনেত্রী সামান্থা শেয়ার করেছেন, সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে তা দেখে বোঝাই যাচ্ছে এই ছবিতে ভিএফএক্সের বড়সড় ভূমিকা থাকবে। দর্শকদের মধ্যেও এই ছবিকে ঘিরে উৎকণ্ঠা তৈরি হচ্ছে।

‘দ্য ফ্যামিলি ম্যান-২’ সিনেমায় রাজির চরিত্রে অভিনয়ের পর থেকেই দর্শকপ্রিয়তা পায় সামান্থা। এই সিরিজে যৌনদৃশ্যে অভিনয় করার জন্য স্বামী নাগাচৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটেছে অভিনেত্রীর। শ্বশুরবাড়ি থেকে তাকে এমন দৃশ্যে অভিনয় করতে নিষেধ করেছিল; কিন্তু নিজের ক্যারিয়ারের সঙ্গে আপস করতে মোটেই রাজি নন অভিনেত্রী। ফলে বিবাহবিচ্ছেদকেই মেনে নিয়েছেন তিনি। এর পরই ‘পুষ্পা’ ছবিতে ‘ও আন্তাওয়া’ গানে আরও হটলুকে নিজেকে মেলে ধরেছেন। এই গান এখন ভাইরাল দেশের মানুষের মধ্যে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

নতুন রূপে সামান্থা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

আপডেট টাইম : ০২:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২