ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসের আগের রাতেই বিচ্ছেদের খবর জানালেন রাখি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনেত্রী রাখি সাওয়ান্ত ১৩ ফেব্রুয়ারি রাতে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। লিখেছেন, ‘অনুরাগী ও শুভানুধ্যায়ীরা, আমি আর রীতেশ আলাদা হতে চলেছি।’

রাখি আরও লেখেন, ‘বিগ বস শো’র পর অনেক কিছু হয়েছে। যার মধ্যে অনেক কিছু আমার অবগত ছিল না, আমার হাতেও ছিল না। আমরা আমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছিলাম যাতে সবকিছু ঠিকভাবে কাজ করে। কিন্তু বন্ধুত্বপূর্ণভাবে আমাদের আলাদা হয়ে যাওয়াই সবচেয়ে ভালো, যাতে আমরা আলাদাভাবে নিজেদের জীবন উপভোগ করতে পারি।’

রাখি তার পোস্টে আরও লেখেন, ‘আমাকে বোঝার জন্য, আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

বেশ কয়েক বছর ধরে রাখি নিজের বিয়ে ও বরের দাবি জানিয়ে এলেও ‘বিগ বস ১৫’-র ঘরেই প্রথম প্রবেশ করেন রীতেশকে নিয়ে। সেই সময় খোদ সালমান খানও প্রশ্ন তুলেছিলেন, ‘শো-র জন্য কোনো অভিনেতাকে তিনি ভাড়া করে নিয়ে আসেননি তো?’

পরে জানা যায়, আগের একটি স্ত্রী আছে তার। এমনকি রীতেশের প্রথম স্ত্রী স্নিগ্ধ প্রিয়া জানান, তাদের আইনত বিচ্ছেদ হয়নি।

তবে কয়েকদিন আগেও রাখি রীতেশকে নিয়ে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমি রীতেশকে নিয়ে খুব খুশি। আমি জানি আমার স্বামীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। ও মোটেই তেমন নয়, যেমন ওকে সবাই দেখাতে চাইছে। আমি বেশ কিছু সময় ধরে ওর সঙ্গে আছি, তাই ওকে খুব ভালোভাবে বুঝি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভালোবাসা দিবসের আগের রাতেই বিচ্ছেদের খবর জানালেন রাখি

আপডেট টাইম : ১১:২৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২