ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করেছেন সারিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ে করেছেন অভিনেত্রী ও মডেল সারিকা। পাত্রের নাম বি আহমেদ রাহী। পেশায় তিনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সঙ্গীতের সঙ্গেও যুক্ত রয়েছে রাহী।

গত ২ ফেব্রুয়ারি বিয়ে করলেও এ খবর প্রকাশ্যে আসে ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে।

এদিন রাতে হঠাৎ করেই একটি বিয়ের আলোকচিত্র ধারণ করা একটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজে বিয়ের সাজে সারিকার বেশকিছু ছবি দেখা যায়। তার পাশে পাত্রবেশেও একজনকে দেখা যাচ্ছিল।  তিনি বিয়ের খবরটি নিশ্চিত করে বলেন, ‘আমি নতুন জীবনে পদার্পণ করেছি, সকলের নিকট দোয়া চাই। ’

এছাড়াও অভিনয় ও মডেলিংয়ের কাজে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ফিরবেন বলেও তিনি জানিয়েছেন।

সারিকা নামে শোবিজ অঙ্গনে পরিচিতি হলেও তাঁর প্রকৃত নাম সারিকা সাবরিন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। ২০১৪ সালের আগস্ট মাসে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। সেই ঘরে তাঁর এক কন্যা সন্তান রয়েছে।

২০০৮ সালে আশুতোষ সুজন পরিচালিত ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন সারিকা। পরে মোবাইল অপারেটর কম্পানি বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হয়ে দেশব্যাপী আলোচনায় আসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ে করেছেন সারিকা

আপডেট টাইম : ১০:১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২