ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জায়েদ খানকে সরিয়ে পদ ফিরে পেতে আপিল বিভাগে নিপুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ। আজ মঙ্গলবার সকালে এই আপিল করা হয়েছে।

নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আপিল বিভাগে আবেদন করেছি।

আপিল বিভাগের চেম্বার আদালতে আজ এ বিষয়ে শুনানি হতে পারে।

জায়েদ খানের সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে গতকাল সোমবার আদেশ দেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। পাশাপাশি জায়েদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জায়েদ খানকে সরিয়ে পদ ফিরে পেতে আপিল বিভাগে নিপুণ

আপডেট টাইম : ০৩:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২