ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মা হচ্ছেন মারিয়া নূর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ মা হতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী, সঞ্চালক মারিয়া নূর।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করে এ তথ‌্য জানান এই অভিনেত্রী।

গত বছরের শেষের দিকে অনির্দিষ্ট সময়ের জন্য মিডিয়া থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন মারিয়া নূর। তখন কারণ আড়াল করলেও এবার জানালেন মূল ঘটনা।

২০১১ সালের ১৫ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন মারিয়া নূর ও সাইফুল আলম জুলফিকার। দীর্ঘ দাম্পত‌্য জীবনে তাদের ঘর আলো করে আসছে প্রথম সন্তান।

মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এ অভিনয় করে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পান মারিয়া নূর। তা ছাড়াও মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মা হচ্ছেন মারিয়া নূর

আপডেট টাইম : ১১:১৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২