ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছর পর নতুন গান নিয়ে এলেন জিয়া খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সুরকার ও সংগীত পরিচালক জিয়া খানের সর্বশেষ গান ভিডিও আকারে প্রকাশ হয় ২০১৯ সালে। সেই ভিডিওতে মডেল ছিলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

এবার নতুন বছরে নতুন গান নিয়ে হাজির হয়েছেন জিয়া। গত ৩০ ডিসেম্বর বিকেলে তার নতুন মিউজিক্যাল ফিল্ম ‘বাড়িয়ে দুহাত’ মুক্তি পায় সুরাঞ্জলির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। মোস্তফা কামাল লোটনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই।

এ গানের ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন ও জেসন সোহেল। গানের মডেল হিসেবে কাজ করেছেন লামিয়া।

এই গান প্রসঙ্গে শিল্পী জিয়া খান বলেন, গানটি স্যাড রক মুডের। অনেক আগেই তৈরি করেছিলাম ট্র্যাকটি। কিন্তু করোনার কারণে এতদিন প্রকাশ করিনি। ভাইরালের এ যুগে আমার গানটি হয়তো লাখ লাখ ভিউ হবে না, কিন্তু হিটের লোভে ইচ্ছার বিরুদ্ধে নিজের আত্মার সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইনি।

তিনি বলেন, তবে গানটি শুনলে কানে প্রশান্তি লাগবে এটা আমার বিশ্বাস। এরইমধ্যে অনেকে গানটি শুনে আমাকে ব্যক্তিগতভাবে প্রশংসা করেছেন। এটাই আমার প্রশান্তি।

দুই যুগের ক্যারিয়ারে দুই বাংলার অনেক জনপ্রিয় শিল্পীর গান করলেও জিয়া খান নিজে (মৌলিক গান) খুব কম গান করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুই বছর পর নতুন গান নিয়ে এলেন জিয়া খান

আপডেট টাইম : ১১:০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২