ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গায়ক অপূর্বে মুগ্ধ দর্শক অপেক্ষায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শুধু অভিনয় নয়, গান আর গিটারেও বেশ ভালো দখল রয়েছে জিয়াউল ফারুক অপূর্ব। এ খবর কারো অজানা নয়। কিছুদিন আগে গিটার হাতে কণ্ঠে গান তোলেন এই অভিনেতা। গিটার বাজিয়ে গেয়ে উঠেন ‘ভেজাবো এই দুটি চোখ/ ওই নীল জোছনায়’। তারই একটি ভিডিও গত ৯ জানুয়ারি নিজের ফেসবুকে পোস্ট করেন অপূর্ব। যার ভিউ দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ।

এই ভিডিও মূলত ‘উড়ছি তোমার প্রেমে’ নাটকের বিহাইন্ড দ্য সিন। গল্পের প্রয়োজনে স্টেজে গান গাওয়ার দৃশ্য রয়েছে। সেই শট দেওয়ার আগে গিটার বাজিয়ে গান করেন অপূর্ব। আর প্রিয় অভিনেতার কণ্ঠে গান শুনে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা; পাশাপাশি নাটকটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন।

চন্দনা দত্ত বণিক লিখেন, ‘অপূর্বর কণ্ঠে মুগ্ধ করা গান।’ প্রীতি লিখেছেন, ‘দারুণ।’ রিয়াদ লিখেছেন, ‘ভালোবাসা অবিরাম ভাই।’ অঞ্জন লিখেছেন, ‘দারুণ লাগচ্ছে গানটা। আমি সময় পেলেই শুনচ্ছি। নাটকটাও আশা করি খুবই সুন্দর হবে।’ জেসমিন লিখেছেন, ‘মুগ্ধতার শিরোনাম অপূর্ব।’ রাশেদ লিখেছেন, ‘নাটকটি দেখার অপেক্ষায় রইলাম।’ এমন অসংখ্য মন্তব্য ভরে আছে কমেন্ট বক্স।

ভালোবাসা দিবস উপলক্ষে ‘উড়ছি তোমার প্রেমে’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। রোমান্টিক ঘরানার এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকটির প্রমোশনাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে; স্বাভাবিকভাবে বিষয়টিকে চাপ হিসেবে দেখছেন এর পরিচালক।

ভক্তদের আশ্বস্ত করে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজ করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত-দর্শকদের বলতে চাই, আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে দেখতে চান, এই নাটকে ঠিক সেভাবেই পাবেন। আশা করি, কেউ নিরাশ হবেন না।’

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—আবুল হায়াত, শাহেদ আলী সুজন, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ। বিশ্ব ভালোবাসা দিবসে সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গায়ক অপূর্বে মুগ্ধ দর্শক অপেক্ষায়

আপডেট টাইম : ০২:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২