ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে প্রকাশ্যে আসছে অপু-বাপ্পীর ‘প্রেম’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও নায়ক বাপ্পী চৌধুরী চার বছর আগে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র শুটিং করেছিলেন। তবে নানান কারণে এতদিন সিনেমাটি মুক্তি পায়নি। ফলে সিনেমায় অপু-বাপ্পীর প্রেমও দেখতে পারেননি দর্শক।
অবশেষে দুই তারকার ভক্তদের জন্য এলো সুখবর। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটি। যা প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

সিনেমাটি নিয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চু সাহেবের জীবনের শেষ সিনেমা এটি। তাই বিশেষভাবে স্মরণ করছি তাকে। ভালোবাসা দিবসের দর্শকরা যে ধরণের সিনেমা দেখতে চায় এটি তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ঘরানার সিনেমা। গত বছর ভালোবাসা দিবসে আমরা সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। আশা করছি দর্শক স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন এবং সিনেমাটি উপভোগ করবেন।

রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে অপু বিশ্বাস, বাপ্পী চৌধুরী এবং সাদেক বাচ্চু ছাড়াও অভিনয় করেছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।

সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবশেষে প্রকাশ্যে আসছে অপু-বাপ্পীর ‘প্রেম’

আপডেট টাইম : ০৮:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২