ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করণকে হারিয়ে ‘বিগ বস’-১৫ জিতলেন তেজস্বী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • ২৪২ বার

হাওর  বার্তা ডেস্কঃ করণকে হারিয়ে বিগ বস সিজন-১৫ জিতে নিয়েছেন অভিনেতা তেজস্বী প্রকাশ। পুরস্কারস্বরূপ ৪০ লাখ টাকা ও বিগ বসের ট্রফি তার হাতে তুলে দেন বলিউড সুপারস্টার সালমান খান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে— শনি ও রোববার দুদিন ধরে চলে বিগ বস সিজন ফিফটিনের ফাইনাল। শনিবারই এই শো থেকে বাদ পড়েছেন অভিনেতা রেশমি দেশাই। এর পর রোববার দর্শকদের ভোটের কারণে নয়, বিগ বসের অফার করা ১০ লাখ টাকার বিনিময়ে এই শো থেকে সরে দাঁড়ান কোরিওগ্রাফার নিশান্ত ভাট। খেতাব জেতার দৌড়ে এগিয়ে যান শমিতা শেট্টি, প্রতীক সেহেজপাল, করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ।

বিজয়ীর ৫০ লাখ টাকার মধ্যে থেকেই ১০ লাখ টাকা নিয়ে বিগ বসের ঘরে যান পাঁচ সিজনের বিজয়ী শ্বেতা তিওয়ারি, উর্বশী ঢোলাকিয়া, গওহর খান, গৌতম গুলাটি ও রুবিনা দিলনায়ক।

তারা টপ ফাইভকে বলেন যে, তাদের কাছে দুটো অপশন রয়েছে। একদিকে তারা শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারেন, যেখানে কেউ একজনই ট্রফি ও টাকা পাবেন। অন্যদিকে এই নিশ্চিত ১০ লাখ টাকা নিয়ে শো ছাড়তে পারেন।

তাদের এই অফার নিতেই রাজি হয়ে যান নিশান্ত ভাট। নিশান্ত বলেন, যে তিনি খুশি। বিগ বস তাকে পরিচিতি দিয়েছে, তাই এই শোকে ধন্যবাদও জানিয়েছেন নিশান্ত। পাশাপাশি সালমান খান তাকে জানান, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

এদিন ছবির প্রচারে বিগ বসের ঘরে যান গেহরাইয়াঁ ছবির চার অভিনেতা। দীপিকা, অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী ও ধইরিয়া কারওয়া। ছবির প্রচারের পাশাপাশি বিগ বসের ঘরে যান তারা। সেখানে গিয়েই টপ ফোরকে দর্শকের মতামত জানান। টপ ফোর থেকে বাদ পড়েন শমিতা শেট্টি। তবে শো থেকে বাদ পড়েও খুশি অভিনেতা।

কারণ উপস্থিত সবাই বলেন, তারা ভাবতে পারেননি শমিতা বাদ যাবেন, তাদের কাছে শমিতা ছিলেন উইনার।

এই কথা শুনে খুশি মনে শমিতা বলেন, যারা হেরে জিতে যায়, তাদের বাজিগর বলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করণকে হারিয়ে ‘বিগ বস’-১৫ জিতলেন তেজস্বী

আপডেট টাইম : ০৩:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২