ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত অভিনেত্রী কাজল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডে আবারও করোনার থাবা। এবার আক্রান্ত হলেন অভিনেত্রী কাজল। রোববার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কাজল নিজেই করোনা আক্রান্তের খবর জানিয়েছেন।

ইনস্টাগ্রামে মেয়ে নাইসার হাসিমুখের ছবি আপলোড করেন কাজল। তারপর মেয়েকে ট্যাগ করে লিখেছেন, ‘করোনা পরীক্ষার ফল পজিটিভ, আর আমি একেবারেই চাই না আমার ফুলে থাকা এই নাক কেউ এভাবে দেখুক। তার চেয়ে বরং বিশ্বের সবচেয়ে সুন্দর এই হাসিটাই থাক। নাইসা তোকে খুব মিস করছি। হ্যাঁ, পাকানো চোখ দুটোও আঁচ করতে পারছি।’

এই সময়ে হয়তো স্বামী অজয় দেবগন বা ছেলে যুগ নয়, মেয়েকেই বেশি মিস করছেন কাজল। এজন্যই মেয়ের হাসিমাখা ছবি দিয়ে করোনা আক্রান্তের খবর জানালেন কাজল।

সংবাদ প্রতিদিন জানায়, ভারতে করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান এখন কিছুটা নিম্নমুখী। এমন পরিস্থিতিতেই টলিউড-বলিউডের একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তবে করোনামুক্ত হয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, সেরে উঠছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনায় আক্রান্ত অভিনেত্রী কাজল

আপডেট টাইম : ১২:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২