ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী সমিতির নির্বাচন: ভোট পড়েছে ৩৬৫টি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ৩৬৫টি ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন।

শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সকাল ৯টায় শুরু হয়ে এ ভোটগ্রহণ চলে ছয়টা দশ মিনিট পর্যন্ত।

২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুইটি প্যানেল এবং দু’জন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবারের বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এবারও একসঙ্গে প্যানেল দিয়েছেন। তাদের বিপরীতে নতুন প্যানেলে এবার লড়ছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিল্পী সমিতির নির্বাচন: ভোট পড়েছে ৩৬৫টি

আপডেট টাইম : ০৮:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২