ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কড়া নিরাপত্তায় চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ কড়া নিরাপত্তায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ নির্বাচন শুরু হয়।

ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে বিএফডিসির ভেতরে-বাইরে পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ৪২৮ জন ভোটার রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। সহযোগী কমিশনার জাহিদ হোসেন ও বি এইচ নিশান।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। যার একটির নেতৃত্ব আছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ। অন্য প্যানেলের নেতৃত্বে মিশা সওদাগর-জায়েদ খান।

এখানে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন গেল দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে নিপুণ লড়াই করছেন জায়েদ খানের সঙ্গে।

কাঞ্চন-নিপুণ প্যানেলে সহ-সভাপতি পদে রিয়াজ ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে শাহানুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিরব, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান নির্বাচন করছেন।

এই প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে অংশ নিচ্ছেন অমিত হাসান, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, পরীমনি, গাঙ্গুয়া, সীমান্ত।

মিশা-জায়েদ প্যানেলে সহ-সভাপতি পদে লড়ছেন মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে লড়ছেন ফারহান।

কার্যকরী পরিষদের সদস্য পদে আছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান, হাসান জাহাঙ্গীর।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে কার্যকরী পরিষদের সদস্য পদে আছেন খল অভিনেতা ডন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কড়া নিরাপত্তায় চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ শুরু

আপডেট টাইম : ১১:০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২