ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বঙ্গ সম্মেলন শুভেচ্ছাদূত হলেন শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • ২১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছর ১ থেকে ৩ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লাস ভেগাসে হতে যাচ্ছে বাংলা ভাষাভাষীদের বৃহত্তম উৎসব ‘বঙ্গ সম্মেলন’। এই সম্মেলনে শুভেচ্ছাদূত হয়েছেন বাংলাদেশের  সুপারস্টার’ শাকিব খান। গত বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় আয়োজকদের সঙ্গে একটি চুক্তিনামায় স্বাক্ষর করেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা অর্ধশত বছর আগে আমেরিকায় ‘বঙ্গ সাংস্কৃতিক সংঘ’ প্রতিষ্ঠা করেন।

শাকিব খান বলেন, ‘এর আগে কয়েকবার এই সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও আমি সময় ও সুযোগ করে উঠতে পারিনি। এবার সেই সুযোগ হাতে পেয়েছি। আমাকে বাংলাদেশ আউটরিচ ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে। এটা অনেক আনন্দের। আমি গর্বের সঙ্গেই এই সম্মেলনে অংশ নেব। এ বছর এই আয়োজনের কয়েকটি পর্বে বাংলাদেশকে বিশেষভাবে উপস্থাপন করা হবে। আমি নিজেও সেই উপস্থাপনার একটি অংশ হব। ’

আহ্বায়ক মিলন বলেন, ‘প্রতিবছর বঙ্গ সম্মেলনে আট হাজার থেকে দশ হাজার মানুষের ভিড় হয়। এবার বলিউড, ঢালিউড, ও টলিউডের একঝাঁক তারকা উপস্থিত হবেন। সাহিত্য, ফ্যাশন শো, নাটক, রিয়ালিটি শো, সংগীত, চলচ্চিত্র উৎসব—সব ধরনের ব্যবস্থা থাকবে। ’

উল্লেখ্য, শাকিব খান গত বছর ১২ নভেম্বর আমেরিকা যান একটি অনুষ্ঠানে অংশ নিতে। এরপর সেখানে থেকেই আমেরিকার নাগরিকত্ব পাওয়ার আবেদন করেন বলে খবর হয়। অভিনেতা নিজে বিষয়টি নিয়ে মুখ খোলননি। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শাকিবকে নাগরিকত্ব পেতে হলে অন্তত ছয় মাস যুক্তরাষ্ট্রে থাকতে হবে। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়াটা তাঁর নাগরিকত্বের আবেদনের গুজবের পালে জোর হাওয়া দেবে। কারণ সম্মেলনটি হবে ৩ জুলাই, আরো পাঁচ মাস পর।

প্রতিবছর উত্তর আমেরিকায় এই সন্মেলন হয়ে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে বঙ্গ সম্মেলন শুভেচ্ছাদূত হলেন শাকিব

আপডেট টাইম : ০৯:৪৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২