ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমন-জারার রসায়নে মুগ্ধ শ্রোতারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০০৭ সালে ‘রেডিও আমার’ এর যাত্রার শুরুতেই বেশ শ্রোতাপ্রিয়তা পায় ‘ঝগড়া ৮৮.৪’। তবে ২০১৪ সালে অনুষ্ঠানটির প্রচার বন্ধ হয়ে যায়। ৭ বছর পর সম্প্রতি সেই অনুষ্ঠানটি আবার নতুন করে শুরু হয়েছে। সঞ্চালনায় রয়েছেন আরজে জারা ও সাইফ ইমন।

এরইমধ্যে অনুষ্ঠানটি আবারও শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সমাজের নানা বিষয় নিয়ে একজন ছেলে একজন মেয়ের মধ্যে যে দুষ্ট-মিষ্টি দ্বন্দ্ব তৈরি হয় তা নিয়েই ‌‘ঝগড়া ৮৮.৪’। প্রতি সোমবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হয় অনুষ্ঠানটি।

অন এয়ারের পশাপাশি এফএমটির ফেসবুক পেজ থেকেও সরাসরি লাইভে অংশগ্রহণ করতে পারেন দর্শক-শ্রোতারা। সাইফ ইমন ও জারার চমৎকার কথামালা ও রসায়নে এরইমধ্যে জমে গেছে অনুষ্ঠানটি।

আরজে জারা উপস্থাপনায় আছেন অনেক দিন ধরে। টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে জারার শুরু। পাশাপাশি মডেলিং এবং অভিনয়ও করছেন।

অন্যদিকে সাইফ ইমন একজন লেখক-সাংবাদিক। কাজ করছেন পরিচালক মেহের আফরোজ শাওনের প্রধান সহকারি পরিচালক হিসেবেও।

এই অনুষ্ঠানে যুক্ত হওয়া সম্পর্কে ইমন বলেন, ‘গত সেপ্টেম্বরে এফএম রেডিওটির হেড অব প্রোগ্রাম লাভগুরু তামিম হাসান ভাই আমাকে আর জারাকে অনুষ্ঠানটির দায়িত্ব দেন। আবার নতুন করে অনুষ্ঠানটি শুরু করে আমরা বেশ সাড়া পাচ্ছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমন-জারার রসায়নে মুগ্ধ শ্রোতারা

আপডেট টাইম : ১১:৫৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২