ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণী অভিনেতাদের কার কী শিক্ষাগত যোগ্যতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতাদের নিয়ে ইদানীং খুব চর্চা চলছে। শাহরুখ-আমির-হৃতিকদের পাশাপাশি চর্চায় রয়েছে আল্লু অর্জুন, প্রভাস, ধানুষ, সামান্থা রুথ প্রভুদের। হবেই না কেন ভারতের সর্বকালের সেরা লাভজনক সিনেমার প্রথম দশটির তিনটিই তামিল ছবি।

সিনেমাপ্রেমীদের মন্তব্য, গল্প ও চরিত্রে অতিরঞ্জন তামিল ছবির বৈশিষ্ট্য। পর্দায় তামিল নায়কের এক গুলিতে একসঙ্গে দুজন খলনায়ককেও ঘায়েল হন। তবে বাস্তবে এই অভিনেতাদের অনেকে স্কুল-কলেজের পাঠ চুকাতে পারবেন। কাজের চাপে তারা অনেক সময় শেষ করতে পারেন না নিজেদের পড়াশোনা। কখনো সময়ের চেয়ে অনেক বেশি সময় নেন তারা।

অভিনেতাদের ভালো অভিনয়ের জন্য প্রথাগত শিক্ষার পাঠ নেওয়া জরুরি কি না বা স্কুল-পলানো স্বভাব হলে ভালো অভিনেতা হওয়া যায় কি না সেই প্রশ্ন আলাদা। তবে দক্ষিণের ব্যস্ত অভিনেতারা সেই বিতর্কে না গিয়ে প্রথাগত শিক্ষা শেষ করারই চেষ্টা করেছেন।

সেই প্রক্রিয়ায় হয়তো কেউ দূরশিক্ষণ শেষ করছেন বাকি পড়াশোনা। কেউ এখনো পরীক্ষা দিয়েই চলেছেন।

বলিউড ও তামিল ছবির তারকা অভিনেতা ধানুষের সমালোচকরাও তার অভিনয়ের প্রশংসা করেন। সেই ধানুষকে দশম শ্রেণির পরই পড়াশোনা ছাড়তে হয়েছিল। রজনীকান্তের জামাই ধানুষ। তার বাবাও তামিল চিত্রনির্মাতা।

ধানুষের কলেজ যাওয়া হয়নি, কারণ তার বাবা কস্তূরী রাজা ও দাদা সেলভারাঘবন তাকে সিনেমায় অভিনয়ের লোভ দেখিয়ে ফিল্ম দুনিয়ায় নিয়ে আসেন। ধানুষ অভিনয়ে আসার অনেক পরে দূর-শিক্ষণের মাধ্যমে নিজের স্নাতক সম্পন্ন করেন। তার বিষয় ছিল কম্পিউটার সায়েন্স।

তামিল ছবির দুনিয়ায় এখন বড় তারকা সাই পল্লবী। ২০১৫ সালে অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। তখন তিনি ইউরোপের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পড়াশোনা করছেন মেডিকেল সায়েন্স নিয়ে। ২০১৬ সালে মেডিকেল ডিগ্রি সম্পন্ন করেন সাই।

আল্লু অর্জুনের ‘পুষ্পা’ বক্স অফিসে সুপারহিট। আল্লু তার স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন অভিনয়ে আসার পরই। হায়দরাবাদের এমএসআর কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক হন।

বিজয় দেবারাকোণ্ডার নাম সিনেমাপ্রেমীরা জেনেছে ‘অর্জুন রেড্ডি’ সিনেমার বদৌলতে। বলিউড বিশেষজ্ঞরা বলছেন, বলিউডের হিট ছবি কবির সিং নাকি এই ছবিরই হিন্দি রিমেক। তবে সিনেমায় জনপ্রিয় বিজয়ের প্রথাগত শিক্ষা থেমে গিয়েছে স্নাতক স্তরেই। বি কম গ্র্যাজুয়েট তিনি।

বাহুবলীর দৌলতে তামান্নাও জনপ্রিয় অভিনেত্রী। ১৩ বছর বয়সে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একটি ছবির মুখ্য ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। সেই প্রস্তাব গ্রহণও করেছিলেন তিনি। পড়াশোনা শেষ করেছেন অনেক পরে। মুম্বাইয়ের ন্যাশনাল কলেজ থেকে স্নাতক তিনি।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। সম্প্রতি রাজামৌলির আরআরআর সিনেমার জন্য তিনি চর্চায় রয়েছেন। তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এনটিআরের পৌত্রের পড়াশোনা থেমে গেছে কলেজের আগেই। তবে স্কুলশিক্ষার পর জুনিয়র এনটিআর কুচিপুড়ি নাচের প্রশিক্ষণ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দক্ষিণী অভিনেতাদের কার কী শিক্ষাগত যোগ্যতা

আপডেট টাইম : ১১:২০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২