ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবার নিয়ে মিথ্যা কেউ বললে মুখ খুলতেই হবে : নাগা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ২০১৭ সালে বিয়ে করলেও গত বছর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের বিচ্ছেদ নিয়ে কম আলোচনা হয়নি।

বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন উত্তাল ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। একাধিকবার মুখ খুলেছেন সামান্থা। কিন্তু নাগা তেমন কোনো বিবৃতি কিংবা সাক্ষাৎকার দেননি। এই প্রথম নাগার বক্তব্য সামনে এসেছে। এক সাক্ষাৎকারে নাগা জানিয়েছেন, তিনি অনেককিছুই সহজভাবে মেনে নিতে পারছেন না।

নাগার বক্তব্য, মিডিয়াতে অনেক কিছু লেখা হয়েছে। সত্যি ঘটনা রিপোর্টিং হলে আমি কিছু বলতাম না। কিন্তু মিথ্যা রটনা হলে তো বলতেই হবে। আমার বাবাও (নাগার্জুনা) সেটাই বিশ্বাস করেন।

২০১০ সালে গৌতম মেননের ছবি ‘ইয়ে মায়া শেসাভে’-এর সেটে দেখা হয় নাগা-সামান্থার। ২০১৭ সালে গোয়ায় তাদের বিয়ে হয়। খ্রিস্ট মতেও তাদের বিয়ে হয়েছিল। ২০২১ সালের অক্টোবরে সামান্থা-নাগা বিবাহবিচ্ছেদের খবরটি সামনে এনেছিলেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, অনেক চিন্তা-ভাবনার পর আমরা স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়ে নিজেদের পথ খুঁজে নিতে চলেছি।

কিন্তু হালফিলে সামান্থার ইনস্টাগ্রামে দেখা গেছে, সেই বিচ্ছেদের পোস্ট একেবারে গায়েব। মুছে দিয়েছেন অভিনেত্রী। কিন্তু কেন? তাহলে কি আবারও ভাঙা সংসার ফের জোরা লাগতে চলেছে। উঠছে প্রশ্ন, বাড়ছে কৌতূহলও। যদিও মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। তবে ভক্তরা আশা ছাড়ছে না কিছুতেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পরিবার নিয়ে মিথ্যা কেউ বললে মুখ খুলতেই হবে : নাগা

আপডেট টাইম : ১২:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২