ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাগা চৈতন্যের সঙ্গে ফের এক হওয়ার ইঙ্গিত দিলেন সামান্থা?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু গত বছরের ২ অক্টোরব চার বছরের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদ নিশ্চিত করে দুজনে এক যৌথ বিবৃতিও দেন। কিন্তু সামান্থার ইনস্টাগ্রাম থেকে তার তরফ থেকে দেওয়া বিবাহবিচ্ছেদের বিবৃতি খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনস্টাগ্রাম থেকে ওই বিবৃতি সরিয়ে সামান্থা ফের নাগার সঙ্গে এক হওয়ার ইঙ্গিত দিলেন কী না সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

সম্প্রতি নাগা চৈতন্যও নিজের সেরা অনস্ক্রিন পার্টনার হিসেবে সামান্থার নাম নেওয়ায় সেই ইঙ্গিতই যেন পাকাপোক্ক হয়েছে। সম্প্রতি ‘লাল সিং চড্ডা’ সিনেমায় প্রচারে গিয়েছিলেন নাগা চৈতন্য। সেখানে নাগাকে প্রশ্ন করা হয়, পর্দায় কার সঙ্গে বেশি মানায়? উত্তর দিতে অবশ্য দু’বার ভাবেননি তিনি। ঝটপট বলেছেন, ‘সামান্থা’। তার মতে সাবেক স্ত্রী সামান্থার সঙ্গেই তার পর্দায় রসায়নটা সবচেয়ে ভালো জমে।

গত বছরের অক্টোবর মাসে চার বছরের দাম্পত্য ভাঙার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সামান্থা এবং নাগা। আলাদা হওয়ার পর থেকেই একে অপরকে তারা এড়িয়ে চলছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি ছবির সেটেও দু’জনের মুখ দেখাদেখি বন্ধ গুজব রটে। তবে সব জল্পনা উড়িয়ে নির্দ্বিধায় প্রশ্নের উত্তরে সামান্থার নাম নিয়েছিলেন নাগা।

দু’জনের এহেন কর্মকাণ্ডে মনে হচ্ছে তাদের অভিমানের বরফ গলছে।  যদিও এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ইনস্টাগ্রাম থেকে ‘অপ্রয়োজনীয়’ পোস্ট সরিয়ে দিচ্ছেন সামান্থা। তাই বিচ্ছেদের বিবৃতিটিও আর রাখেননি তিনি।

তবে আসলেই তাই, নাকি এর পেছনে নিগূঢ় কোনো কারণ হয়েছে, সেই উত্তর অবশ্য সময়ই বলে দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাগা চৈতন্যের সঙ্গে ফের এক হওয়ার ইঙ্গিত দিলেন সামান্থা?

আপডেট টাইম : ০৯:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২