ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর পছন্দে খোলামেলা ছবি পোস্ট করেন পাওলি!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতার আবেদনময়ী অভিনেত্রীদের একজন পাওলি দাম। তার উষ্ণতা ছড়িয়েছেন বলিউডেও। ‘হেট স্টোরি’ সিনেমায় অভিনয়ের পর ব্যাপক আলোচনায় আসেন পাওলি। নিজেকে খোলসহীন রূপে উপস্থাপন করে আলোড়ন তুলেছিলেন। পর্দার ন্যায় সোশ্যাল মিডিয়ায় বরাবরই সাহসী এই অভিনেত্রী। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা মেলে ভুরিভুরি খোলামেলা ছবির।

নতুন বছর উপলক্ষে কিছুদিন আগে কয়েকটি ছবি শেয়ার করেন পাওলি। যেখানে তাকে দেখা গেছে বোতাম খোলা শার্টে। বোল্ড ছবিগুলো নিয়ে হয়েছে বেশ আলোচনা। কিন্তু তা নিয়ে মাথা ঘামানোর সময় বিন্দুমাত্র নেই পাওলির। এই প্রসঙ্গেই উঠে এলো তার স্বামীর নাম। দীর্ঘদিনের প্রেমিক অর্জুন দেবকে বিয়ে করেছেন পাওলি। তার এমন খোলামেলা ছবি, নানা সমালচনা-বিতর্ক নিয়ে স্বামীর অভিমত কী? প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী।

একটি ভারতীয় সংবাদমাধ্যমকে পাওলি দাম বলেন, ‘অর্জুন আমার জীবন উপভোগ করে। আমাকে নিয়ে চর্চা হলে একটুও রাগ করে না। উল্টো মজা পায়। আসলে, অর্জুন কখনো ভোলে না ওর স্ত্রী একজন অভিনেত্রী। চর্চা, বিতর্ক, গুঞ্জন আমার পেশার অঙ্গ।’  মজার ব্যাপার হলো, পাওলি দামের খোলামেলা ছবিগুলোর মধ্য থেকে কোনটি ইনস্টাগ্রামে শেয়ার করবেন, সেটা তার স্বামীই পছন্দ করে দেন। সাম্প্রতিক ছবিগুলো নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘এসব ছবি গত ডিসেম্বরে ফটোশুটের। নতুন বছরে ভাবলাম, ভক্তদের কী উপহার দিই? তখন ঠিক করি কয়েকটি ছবি পোস্ট করব। অনেকগুলো ছবি দিয়ে অর্জুনকে বসিয়ে দিয়েছিলাম। ওর মারাত্মক চোখ। কয়েকটি বেছে দিলো। সেগুলোই পোস্ট করা হয়। পরে শুনলাম ছবিগুলো নিয়ে নাকি জোর চর্চা হচ্ছে। অর্জুন আমাকে এভাবেই এগিয়ে দেয়।’

প্রসঙ্গত, পাওলি দাম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ আজ কাল পরশু’। এটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল। ২০২১ সালে তাকে দেখা গিয়েছিল ‘রাত বাকি হ্যায়’ নামের একটি ওয়েব সিরিজে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্বামীর পছন্দে খোলামেলা ছবি পোস্ট করেন পাওলি!

আপডেট টাইম : ০৩:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২