ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ উদ্ধার করে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. আবু সালাম মিয়া বলেন, সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলাম শিমুর নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নায়িকা সাদিয়া মির্জা বলেন, কেরানীগঞ্জ থানার ওসি জানিয়েছেন শিমু আপার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। শিমু আপা রবিবার সকাল ১০টা থেকে আজ পর্যন্ত নিখোঁজ ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৯:০০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২