ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত প্রিসিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা করোনায় আক্রান্ত হয়েছেন। নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন তিনি। শুক্রবার (১৪ জানুয়ারি) প্রিসিলা ফেসবুকের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে প্রিসিলা দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। অসুস্থতার কারণে পূর্বনির্ধারিত সব অনুষ্ঠানও আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রিসিলা।

ফাতেমা নাজনীন প্রিসিলা যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণী। সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয় তারা প্রিসিলা নামটির সঙ্গে পরিচিত। ফেসবুকে তাঁর সঞ্চালনায় সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের শীর্ষ তারকা থেকে আলোচিত ব্যক্তিরা। শুধু সোশ্যাল মিডিয়া ভিত্তিক কর্মকাণ্ডই নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও সমাজসেবামূলক কাজে নিজেকে যুক্ত রেখেছেন এ তরুণী।

এক সময় অভিনয়, মডেলিং, নাচ ও গানের চর্চা করতেন। গান গেয়ে নিউইয়র্কে পুরস্কারও পেয়েছিলেন। ব্রডওয়ে শোতে পারফর্মের জন্যও নির্বাচিত হয়েছিলেন। তবে সব ছাপিয়ে প্রিসিলা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত পেয়েছেন মানবিক কন্যা হিসেবে। বিভিন্ন সময় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

এই শীতের মধ্যেও বাংলাদেশের পাঁচ শতাধিক মানুষকে জ্যাকেট ও গরম কাপড় দিয়েছেন। গত কয়েক মাসে দেশের নিম্নআয়ের মানুষদের স্থাপন করে দিয়েছেন ৩০টির বেশি নলকূপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনায় আক্রান্ত প্রিসিলা

আপডেট টাইম : ০৩:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২