ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনস্টাগ্রামে কাইলি জেনারের নতুন রেকর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের সবচেয়ে কমবয়সী বিলিয়নিয়ার মার্কিন মডেল ও অভিনেত্রী কাইলি জেনার নতুন রেকর্ড গড়লেন। এই মুহূর্তে ইনস্টাগ্রামে সবচেয়ে ‘জনপ্রিয়’ নারী তিনি। ফলোয়ারের সংখ্যায় রেকর্ড করলেন কাইলি জেনার।
২৪ বছরের এই সোশ্যাল মিডিয়া সেলিব্রিটির ফলোয়ারের সংখ্যা পেরিয়ে গেল ৩০ কোটি। এই সংখ্যায় পৌঁছে তিনি পিছিয়ে দিলেন পপ-গায়িকা আরিয়ানা গ্রান্ডেকে।

নারীদের মধ্যে যার ফলোয়ারের সংখ্যা এত দিন সবচেয়ে বেশি ছিল আরিয়ানার। বৃহস্পতিবার সেই রেকর্ড চলে গেল কাইলির কাছে। তবে নারীদের মধ্যে এক নম্বরে হলেও, সার্বিকভাবে এখনও ইনস্টাগ্রামে এক নম্বরে নয় কাইলির অ্যাকাউন্ট। তার আগে রয়েছে আরও দুটি অ্যাকাউন্ট।

তালিকায় কাইলির উপরে রয়েছেন ফুটবল-সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৩৮.৯ কোটি। যদিও এই তালিকার এক নম্বরে তিনিও নন। একে রয়েছে ইনস্টাগ্রামের নিজস্ব অফিশিয়াল অ্যাকাউন্টটি। ছবি এবং ভিডিয়ো শেয়ার করার মাধ্যমটির অফিশিয়াল অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা প্রায় ৪৬ কোটি।

তবে রেকর্ড করলেও, কাইলি গত কয়েক দিন ধরে ইনস্টাগ্রাম থেকে কিছুটা সরে গিয়েছিলেন। দুই সন্তানের জননী কাইলি আবার মা হতে চলেছেন। তবে সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়ার কারণ সেটি নয়। ৫ নভেম্বর কাইলির প্রেমিক ট্রাভিস স্কটের অনুষ্ঠানে ধাক্কাধাক্কির চোটে ১০ জন মারা যান। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনুপস্থিত ছিলেন কাইলি। জানিয়েছিলেন, ওই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

তার পরে ২৪ ডিসেম্বর তিনি আবার ইনস্টাগ্রামে ফিরে আসেন। মায়ের একটি ছবি পোস্ট করেন। হালে কাইলি নিজের দুটি ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। তারপর থেকেই আবার তার ফলোয়ারের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে। আর সেই গতির কারণেই বৃহস্পতিবার তিনি করে ফেললেন নতুন রেকর্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে কাইলি জেনারের নতুন রেকর্ড

আপডেট টাইম : ০৪:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২