ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্নোগ্রাফি আইনে ইলিয়াসের বিরুদ্ধে সুবাহ’র মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে ইলিয়াস-সহ দু’জনের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। মামলার অন্য আসামি হলেন কারিন নাজ। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে বনানী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন শাহ হুমায়রা সুবাহ। মামলার বিষয়টি বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে বনানী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন শাহ হুমায়রা সুবাহ। আজ এ মামলার এজাহার আদালতে আসে। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এজাহার গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বাদী বলেন, আপত্তিকর ছবি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপে স্ক্রিনশট পাঠায় ও সামাজিক মর্যাদা হানির লক্ষ্যে ভীতি প্রদর্শনসহ ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করে।

মামলার অভিযোগে আরো বলা হয়, কারিন নাজ হলেন গায়ক ইলিয়াস হোসাইনের কথিত স্ত্রী ও মডেল।

এর আগেও ৩ জানুয়ারি ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বনানী থানায় মামলা দায়ের করেন সুবাহ। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৯ জানুয়ারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পর্নোগ্রাফি আইনে ইলিয়াসের বিরুদ্ধে সুবাহ’র মামলা

আপডেট টাইম : ০৫:১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২