হাওর বার্তা ডেস্কঃ সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন ও মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা গত বছরের ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন। এর কয়েকদিন পর বিষয়টি প্রকাশ্যে আসলেই কাদা-ছোড়াছুড়ি শুরু হয়। দু’জনেই হয়ে ওঠেন একে-অপরের প্রতিপক্ষ। এমনকি থানায় একে অপরের নামে জিডিও করেন। সুবাহর অভিযোগ, ইলিয়াস তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। এসব তথ্য তারা দুজনই সংবাদ সম্মেলনে দিয়েছেন। অন্যদিকে ইলিয়াস অভিযোগ তোলেন, সুবাহ তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন। এমনকি বিয়ের পর তার গায়ে নাকি হাতও তুলেছেন।
বর্তমানে ইলিয়াস দুবাই এ অবস্থান করছেন। সেখানে থেকে তিনি দেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। সেখানে ইলিয়াস মামলা সম্পর্কে বলেন, মিথ্যা বেশি দিন টেকে না, সুবাহর করা মামলাটি পুরোপুরি মিথ্যা, সাজানো এবং ভিত্তিহীন, মামলার এজাহারটি পড়লে যে কেউ বুঝবে, এটি যে আমাকে মিথ্যা হয়রানি করার জন্যই করা। সুতরাং এই মিথ্যাও বেশি দিন টিকবে না। মাসখানেক পর দেশে ফিরলে আমিও অবশ্যই আইনি লড়াই করবো। a liar can never win. তার একমাত্র হাতিয়ার মিথ্যা কথা বলে কান্নার অভিনয় করা।
Reporter Name 

























