ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আগের চেয়ে সুস্থ সোহেল রানা,কেবিনে ফিরলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো’ সোহেল রানা। করোনামুক্ত হয়েছেন, সঙ্গে তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। তাই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। বিষয়টি জাগো নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে পরিচালক মাশরুর পারভেজ।

বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সোহেল রানা। মাশরুর পারভেজ জানান, আব্বু করোনামুক্ত হয়েছেন। ৬ জানুয়ারি রাতে তাকে হাসপাতালটির সাধারণ কেবিনে দেওয়া হয়েছে। আব্বুর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। এখন খুব হালকা লাগছে সত্যি বলতে। খুব চিন্তায় ছিলাম। আশা করছি আব্বুকে দ্রুতই বাসায় নিয়ে যেতে পারবো।

গত ২৫ ডিসেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। হাসপাতালে ভর্তির আগে তার জ্বর ও কাশি ছিল। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় এই বীর মুক্তিযোদ্ধাকে আইসিইউতে নেওয়া হয়েছে ছিল।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনি তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আগের চেয়ে সুস্থ সোহেল রানা,কেবিনে ফিরলেন

আপডেট টাইম : ০১:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২