ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে করোনায় আক্রান্ত দেব-রুক্মিনী, দু’জনেই হোম আইসোলেশনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ একসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা দেব ও তার বান্ধবী অভিনেত্রী রুক্মিনী। দু’জনই এখন হোম আইসোলেশনে রয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়, বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় করোনা পরীক্ষা করার খবর জানিয়েছিলেন দেব। বিকালে রিপোর্ট আসে দেবের করোনা পজিটিভি। একই দিন বিকালেই দেবের বান্ধবী অভিনেত্রী রুক্মিনী মৈত্রও জানান তার করোনায় আক্রান্ত হওয়ার খবর।

দেব তার পোস্টে লেখেন, ‘আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ। করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। আমার করোনা পজিটিভ কোনও উপসর্গ ছাড়াই। আপাতত হোম আইসোলেশনে আছি।’

রুক্মিনী মৈত্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আপনাদের সকলকে জানাতে চাই আমার করোনাপজিটিভ এসেছে। আপাতত আমি বাড়িতেই আছি আমার পারিবারিক ডাক্তারের তত্ত্বাবধানে। এটা একটা খুব কঠিন সময়। তাই মনে জোর রাখুন আর অবশ্যই মাস্ক পরুন। আশা করছি খুব জলদি সুস্থ হয়ে উঠব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে করোনায় আক্রান্ত দেব-রুক্মিনী, দু’জনেই হোম আইসোলেশনে

আপডেট টাইম : ১০:০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২