ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকারকে বিয়ে করলেন মিম, প্রকাশ্যে ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মীম। তাদের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। মিম সেজেছেন লাল বেনারসি লেহেঙ্গায়, আর সনির পরনে রয়েছে পাঞ্জাবি। দু’জনের মুখেই রয়েছে উচ্ছ্বল হাসি।

মঙ্গলবার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সনাতন ধর্মের রীতি মেনে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এতে মিম ও তার হবু বর সনি পোদ্দারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

অনেকটাই আড়াল করে বিয়ের আয়োজন করা হয়েছে। তবে এই অনুষ্ঠানে একাধিক শিল্পী, মডেল, পরিচালক ও শোবিজের কিছু লোকজন উপস্থিত ছিলেন।

গত বছরের নভেম্বরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পারিবারিক আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়। ওইদিন রাতে হবু বরের সঙ্গে একটি ছবি ফেসবুক পেইজে পোস্ট করে ভক্তদের এ খবর দেন মিম।

সনি পোদ্দারের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। কয়েকটি ব্যাংকে চাকরি করার পর বর্তমানে সিটি ব্যাংকের উচ্চ পদে কর্মরত রয়েছেন।

মিম জানান, ছয় বছর ধরে তাদের পরিচয় ছিল। জন্মদিনে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যাংকারকে বিয়ে করলেন মিম, প্রকাশ্যে ছবি

আপডেট টাইম : ০৬:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২