ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত থেকে ফিরেই নববর্ষে পরীমণির যে উপহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • ২৭৯ বার

কোর্টে যাই পরীমণি

হাওর বার্তা ডেস্কঃ নতুর বছর এলেই প্রিয়জনদের উপহার দিয়ে বসেন সবাই। এ তালিকা থেকে বাদ যায়নি বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তবে গত বছরের মতো এবছরো আদালতের আঙিনায় পা রাখতে হয়েছে তাকে।

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য রোববার (২ জানুয়ারি) দিন ধার্য ছিল। ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা ১৮ মিনিটে উপস্থিত হন পরীমণি। এরপর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে তিনি হাজিরা প্রদান করেন।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৫ জানুয়ারি নির্ধারণ করেন আদালত। আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে আদালত না বসায় তারিখ পিছিয়ে দেওয়া হয়।

এরইমধ্যেই তার নতুন ছবি ‘মুখোশ’নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদকর্মী ও ভক্তদের ভার্চ্যুয়াল গিফট দেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা ইফতেখার শুভ, চিত্রনায়ক জিয়াউল রোশান, টাইগার মিডিয়ার কর্ণধার অভিসহ অনেকে।

সেখানেই পরী জানান তার ভার্চ্যুয়াল উপহারটি হচ্ছে চলচ্চিত্রটির টাইটেল সঙ।

অতিথিদের বক্তব্য শেষে বেশ সিনেম্যাটিকভঙ্গিতে পরী বলেন, ‘হ্যাপি নিউ ইয়ার। সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে গিফট করা সম্ভব না। কিন্তু প্রত্যাশা তো থাকেই প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাওয়ার বা দেওয়ার। আমার ভক্ত, দর্শক ও আপনারা (সাংবাদিক) যারা আছেন তাদের জন্য এ গানটা বা কাজটা আমার তরফ থেকে উপহার। আমি আশা করবো, এটি সবার পছন্দ হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালত থেকে ফিরেই নববর্ষে পরীমণির যে উপহার

আপডেট টাইম : ১০:৩২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২