ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গীতিকার রাসেল ও’নীলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের জনপ্রিয় গীতিকার রাসেল ও’নীলের ঝুলন্ত মরদের উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হয়েছিল ৪৭ বছর।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান  এই তথ্য নিশ্চিত করেছেন।

জনপ্রিয় এই গীতিকারের মৃত্যুর খবরে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তার প্রতি শোক জানাচ্ছেন।

রাসেল ও’নীলের অনেক গানের সুরকার-গায়ক ও ঘনিষ্টজন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার  জানান, রাতেই তিনি দুঃসংবাদটি পেয়েছেন। এ ঘটনায় তিনি খুব মর্মাহত হয়েছেন।

এছাড়া ব্যাকগ্রাউন্ডে শোকের কালো রঙ নিয়ে তিনি ফেসবুকে লেখেন, ‘ফের দেখা হবে বদ এইটা কি করলি তুই

উল্লেখ্য, এক সময় ‘রাসেল ও নীল’ নামে গান লিখতেন মেহবুবুল হাসান রাসেল ও তার বন্ধু ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। পরে রাসেল ও’নীল নামেই পরিচিতি পেতে থাকেন রাসেল। দেশের জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’-এর অনেক গানের কথাই লিখেছেন তিনি। বাপ্পা মজুমদারসহ আরও গুণী শিল্পীরাও গান করেছেন তার কথায়। এছাড়া একটি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে কাজ করতেন তিনি।

রাসেল ও’নীলের লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ​‘দিন বাড়ি যায়’, ‘সূর্য স্নানে চল’, ‘মনটা তোমার কেনা’ প্রভৃতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গীতিকার রাসেল ও’নীলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে

আপডেট টাইম : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১