ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিপস্টিক হাতে নজর কাড়লেন অভিনেত্রী দিলারা জামান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। ৭৮ বছর বয়সেও যেন তিনি কিশোরী! বয়সকে শুধুই সংখ্যার ঘরে বন্দি রেখে এখনও রঙিন নন্দিত এই অভিনেত্রী। এবার ‘ফামি ইউকে’ ব্র্যান্ডের লিপস্টিক ঠোঁটে মেখে অনেকটা প্রচারকের ভূমিকায় হাজির হলেন পর্দার এই প্রিয় মুখ।

নব্বই দশকের অন্যতম মডেল যুক্তরাজ্য প্রবাসী স্মৃতি ফামির গড়া এই ব্র্যান্ডের লিপস্টিক ঠোঁটে মাখেন দিলারা জামান। তারই দুটি স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার স্মৃতি ফামি।

ক্যাপশনে লিখেছেন, ‘আমি আজ অনেক খুশি। কারণ আমাদের দেশের সবার শ্রদ্ধেয় অভিনয়শিল্পী দিলারা জামান ফামি ইউকে’র লিপস্টিক পছন্দ করে পরেছেন।’

লন্ডন থেকে ফামি গণমাধ্যমকে বলেন, ‘এটাকে আসলে মডেলিং বলা যাবে কি না, জানি না। দিলারা আন্টির মেয়ে রাইসা যুক্তরাষ্ট্রে থাকে। সে আমার ছোট হলেও বন্ধুর মতোই। রাইসা সম্প্রতি আন্টির জন্য উপহার হিসেবে কিছু লিপস্টিক অনলাইনে কিনে ঢাকা পাঠায়। আন্টি সেটা ঠোঁটে মেখে ছবিগুলো পাঠান। খুব প্রশংসা করেন। বলেন, নিয়মিতই ব্যবহার করবেন আমার লিপস্টিক। উনার মতো গুরুজনের এমন উৎসাহকে মডেলিং বলে ছোট করতে চাই না। এটা বিজ্ঞাপনের চেয়েও অনেক অনেক বেশি কিছু। আমি কৃতজ্ঞ।’

এর আগে ২০১৯ সালে লাইফস্টাইল ম্যাগাজিন ‘আইস টুডে’র একটি সংখ্যার প্রচ্ছদে ওয়েস্টার্ন লুকে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন দিলারা জামান। এরপর ইরফান সাজ্জাদের বিপরীতে ১৬ বছরের কিশোরীর চরিত্রে অভিনয় করেও তাক লাগিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ১৯৬৬ সালে ‘ত্রিধারা’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন দিলারা জামান। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। ১৯৯৩ সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন। নাটক, চলচ্চিত্র আর বিজ্ঞাপনে এখনও নিয়মিত কাজ করে চলেছেন এই কিংবদন্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

লিপস্টিক হাতে নজর কাড়লেন অভিনেত্রী দিলারা জামান

আপডেট টাইম : ০৭:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১