ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনেকদিন পর উৎসবে মুখরিত এফডিসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার প্রকোপে দুই বছর ধরে যেন প্রাণহীন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন। নিয়মিত নেই শুটিং, চোখে পড়ে না তেমন কোনো আয়োজনও। তাই চলচ্চিত্রের মানুষদের আনাগোনাও নেই বললেই চলে।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। এতে থাকছে দিনব্যাপী অনুষ্ঠানসূচি।

পরিচালকদের এ আয়োজনকে কেন্দ্র করে উৎসব আমেজ বিরাজ করছে এফডিসিতে। হাজির হয়েছেন নানা প্রজন্মের অনেক পরিচালক। এসেছেন অনেক তারকা। তাদের মধ্যে আছেন ‘রূপবান’খ্যাত অভিনেত্রী সুজাতা, নায়িকা অঞ্জনা, অভিনেতা আলমগীরসহ অনেকেই।

চলচ্চিত্রের নানা অঙ্গনের মানুষদের আনাগোনায় চারদিকে হইচই, আনন্দের মেলা যেন।

আজকের আয়োজনে ছিল পতাকা উত্তোলন, কেক কাটা, স্থিরচিত্র প্রদর্শনী, সম্মাননা প্রদান। বিকেল থেকে হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অনেকদিন পর উৎসবে মুখরিত এফডিসি

আপডেট টাইম : ০৬:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১