ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সানি ভারতে ছাড়ার হুমকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে এবার একটি পার্টি সংয়ে (গান) নেচে বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী।

গেল বুধবার (২২ ডিসেম্বর) ইউটিউবে মুক্তি পেয়েছে ‘মধুবন মে রাধিকা নাচে’ শিরোনামের একটি গান। অশ্লীলতার অভিযোগে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় গানটি বয়কটের ডাক উঠেছে। শুধু তাই নয়, তাকে ভারত ছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে।

নেটিজেনদের অভিযোগ, গানটিতে সানি লিওনের অশ্লীল নাচ একেবারেই মেনে নেওয়া যায় না। এই নাচের মধ্য দিয়ে রাধা ও কৃষ্ণের প্রেমকে অসম্মান করেছেন সানি। তার এ ধরনের আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না।

বেশিরভাগ নেটিজেনের দাবি, এই গানে স্বল্প পোশাকে সানির অশ্লীল নাচই শুধু নয়, গানের কথাও বেশ যৌন উসকানিমূলক। রাধা মোটেই নর্তকী ছিলেন না! নেটিজেনদের অভিযোগ এই গান ঈশ্বরকে অসম্মান করে।

অনেকের মতে, পুরোনো মধুবন গানে রাধা-কৃষ্ণের আধ্যাত্মিক প্রেমের গল্প ফুটে উঠেছিল। তবে এই নতুন গানে, প্রেমের পরিবর্তে অন্য কিছুকেই প্রকাশ্যে আনা হয়েছে। শুধুই অভিযোগ নয়, সোশ্যাল মিডিয়ায় এই গানকে বয়কট করার জন্য হ্যাশট্যাগে টুইট করছেন অনেক নেটিজেন। তবে এখনও এই গানের নিমার্তারা বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, বাংলাদেশের চলতি প্রজন্মের জনপ্রিয় গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী। সম্প্রতি তার কণ্ঠে ‘দুষ্টু পোলাপাইন’ গানে নেচে মাতিয়েছেন বলিউডের আলোচিত আইটেম গার্ল সানি লিওন। দর্শক-শ্রোতারা তাদের এই নতুন চমকে মাতোয়ারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সানি ভারতে ছাড়ার হুমকি

আপডেট টাইম : ০৭:৩৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১