ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরফিন রুমির গানে হাজির কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আরফিন রুমির নতুন গান ‘তুই আর আমি’র ভিডিওর প্রমো আগেই প্রকাশ করা হয়। যেখানে দেখা যায় ঢাকাই সিনেমার নায়ক নিরব হোসেন জুটি বাঁধেন ভারতের পশ্চিমবঙ্গের সাংসদ ও নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে। রুমির কণ্ঠের সঙ্গে নিরব-মিমির পারফরমেন্সে মুগ্ধ হন তিন তারকার ভক্ত। সবাই অপেক্ষায় ছিলেন পুরো গান-ভিডিওটির।

অবশেষে গতকাল (২৪ ডিসেম্বর) রাতে পুরো ভিডিওটি টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। আর ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব।

গানটি নিয়ে আরফিন রুমি বলেন, ‘এটা আমার খুব প্রিয় একটি গান। তাপস ভাই খুব যত্ন নিয়ে আমার জন্য বানিয়েছেন। গানটির ভিডিওটিও করা হয়েছে অনেক বড় পরিসরে। এই গানের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো মিউজিক ভিডিওতে অভিনয় করলেন কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। সঙ্গে ছিলেন আমাদের দেশি নায়ক নিরব হোসেন। সব মিলিয়ে ভালো একটা কাজ হয়েছে। সাড়াও পাচ্ছি বেশ। আশাকরি এটি ধীরে ধীরে আরও ছড়িয়ে যাবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আরফিন রুমির গানে হাজির কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী

আপডেট টাইম : ০৭:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১