ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামজা ২৫ বছর পর ‘বীরাঙ্গনা’ নিয়ে ফিরলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ ২৫ বছর পর গান নিয়ে ফিরলেন ব্যান্ড শিল্পী হামজা। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে প্রকাশ হয় তার ‘বীরাঙ্গনা’ শিরোনামে গানটির মিউজিক ভিডিও। এটির কথা-সুর ও সংগীত পরিচালনা করেছেন হামজা নিজেই।

দীর্ঘ সময় নিয়ে গানটি তিনি করেছেন বলে জানান । হামজা বলেন, ‘২৫ বছর এ গানের মধ্য দিয়ে আবারও যাত্রা শুরু করেছি। যুদ্ধের সেই সময়ে চিত্রটি এ গানে তুলে ধরেছি। শ্রোতারা এ গানের কথায় বাস্তবতার অনেক কিছু অনুধাবন করতে পারবেন।’

১৯৯১ সালে হামজা ‘ব্যাক ডোর ম্যান’ নামে তার প্রথম ব্যান্ড গঠন করেন। সেই ব্যান্ডে, তিনি শুধুমাত্র প্রধান গিটার প্লেয়ার হিসেবে বাজিয়েছিলেন। পরবর্তীতে ১৯৯৫ সালে তিনি ‘ডোরিয়ান’ ব্যান্ড গঠন করেন। গানের পাশাপাশি হামজাকে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ ছেড়ে যেতে হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে জ্যাজ মিউজিকোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। হামজা তার সংগীতে ফেরা প্রসঙ্গে বলেন, ‘কয়েক বছরের জন্য আমার সংগীত বন্ধ ছিল। কিন্তু এখন আবার ফিরে এসেছি। নতুন নতুন গান নিয়ে শ্রোতাদের সঙ্গে থাকতে চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হামজা ২৫ বছর পর ‘বীরাঙ্গনা’ নিয়ে ফিরলেন

আপডেট টাইম : ০৬:১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১