ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাতের ঠোঁটকাটা জবাব নিজের সম্পর্কে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ টালিউডের সবচেয়ে চর্চিত নায়িকা নুসরাত জাহান। ব্যক্তিজীবনে তার প্রেম, বিয়ে ও সন্তান জন্ম দেওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হয়েছেন তিনি। এবার একটি টকশোতে হাজির হয়ে অনুরাগীদের প্রশ্নের সোজাসাপ্টা জবাব দিলেন এই নায়িকা।

নুসরাত বলেন, ‘জ্বরের থেকেও বেশি ভাইরাল আমি। বাথরুম ছাড়া আর কোথাও প্রাইভেসি নেই।’

এক ভক্ত নুসরাতকে প্রশ্ন করেন, এ বছরে তার সবচেয়ে বোল্ড স্টেপ কী? অভিনেত্রীর জবাব, তার সব স্টেপই বোল্ড তকমা দেওয়া হয়। কিন্তু তিনি কোনো বোল্ড স্টেপ নেন না। তার সিদ্ধান্তগুলো সবই স্বাভাবিক। মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া বা কে তার বাচ্চার বাবা সেটা সকলকে জানানো এগুলো কিছুই বোল্ড সিদ্ধান্ত নয়। তার কাছে একমাত্র বোল্ড স্টেপ ছিল মা হওয়া।

নুসরাত বলেন, মা হতে গেলে অনেক রকমের হরমোনাল চেঞ্জ আসে। সেই হরমোনাল চেঞ্জ প্রভাব ফেলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও। বাড়িতে একটা গাছ মরে গেলেও কান্না পেত, রাত্রি তিনটের সময় কলা খেতে ইচ্ছা করত, যা কোনওদিনই খেতে পছন্দ করতেন না তিনি।

সোশ্যাল মিডিয়ায় নুসরাতের নাক নিয়ে বারবার ট্রলের শিকার হতে হয়েছে। অনেকেই বলেছিলেন তিনি নাকের সার্জারি করেছেন। নুসরত জানান, তিনি কোনও সার্জারি করাননি। হরমোনাল কারণে তার নাক বেঁকে গিয়েছিল। ত্বকের রং বদলে গিয়েছিল। অন্তঃসত্ত্বা থাকাকালে তিনি এই বিষয়ে কোনো কথা বলেননি কারণ তার মানসিক শান্তি বজায় রাখতে চেয়েছিলেন নায়িকা।

তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম, মা হওয়ার সিদ্ধান্তে আমার পরিবারের পাশাপাশি সবাই আমাকে সাপোর্ট করবে। কিন্তু ফেমিনিস্ট ছাড়া কেউ আমাকে সাহায্য করেনি। আমার সিঙ্গেল মাদারহুড নিয়ে সোচ্চার হয়েছিলেন তারা। কিন্তু আমি সবাইকে জানাতে চাই আমি সিঙ্গেল মাদার নই। আমার সন্তানের আর পাঁচটা বাচ্চার মতোই বাবা-মা আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নুসরাতের ঠোঁটকাটা জবাব নিজের সম্পর্কে

আপডেট টাইম : ০৪:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১