ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুবুজান’ সিনেমার শুটিং দিয়ে ফিরছেন মাহিয়া মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউডে জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সম্প্রতি ওমরাহ করে দেশে ফিরেছেন তিনি। আর দেশে ফিরেই ১৭ ডিসেম্বর থেকে ‘কাগজের বৌ’ নামের ওয়েব ফিল্মের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ শুটিং শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ওয়েব ফিল্মটি করছেন না বলে জানান মাহি।

এরপর খবর ছড়িয়ে পড়ে ওমরাহ থেকে ফিরে অভিনয়ে ফিরছেন না মাহি। এবার জানা গেল, আগামী সপ্তাহ থেকে সিনেমার শুটিংয়ে ফিরছেন তিনি।

আসছে সোমবার থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘বুবুজান’ সিনেমার শেষ লটের শুটিং করা হবে। এই লটে মাহি শুটিংয়ে অংশ নেবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি।

এই নির্মাতা বলেন, ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ের শিডিউল দিয়েছেন মাহি। তিনি শুটিংয়ে যোগ দেবেন। অবশ্য এ বিষয়ে জানতে মাহির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

নারীর প্রতি সহিংসতা রোধের অঙ্গীকার নিয়ে নির্মাণ হচ্ছে ‘বুবুজান’ চলচ্চিত্রটি। ইতোমধ্যে পর্যটন নগরী কক্সবাজার, চাঁদপুর ও পূর্বাচলে শুটিং সম্পন্ন হয়েছে।

‘বুবুজান’ সিনেমাটি নির্মিত হচ্ছে শাপলা মিডিয়ার প্রযোজনায়। সিনেমাটিতে নায়ক শান্ত খানের বোনের চরিত্রে অভিনয় করছেন মাহি। আর শান্তর বিপরীতে রয়েছেন নিশাত নাওয়ার সালওয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বুবুজান’ সিনেমার শুটিং দিয়ে ফিরছেন মাহিয়া মাহি

আপডেট টাইম : ০৫:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১