ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরবের বিপরীতে এবার কলকাতার মিমি চক্রবর্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা নিরব হোসেন। এরইমধ্যে তিনি কাজ করেছেন অপু বিশ্বাস, শবনম বুবলী ও মিথিলাসহ ঢালিউডের জনপ্রিয় সব নায়িকাদের সঙ্গে। এবার জুটি বাঁধলেন ভারতের পশ্চিমবঙ্গের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। তবে কোনও সিনেমায় নয়, একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাদের।

সোমবার মধ্যরাতে ভিডিওটির টিজার অবমুক্ত করেছে টিএম রেকর্ডস। এর আগে গানটি ‘গান বাংলা’ টিভির  ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে গেয়েছিলেন তাপস ও রুমি।

গানটির কথাগুলো এমন- ‌তুই আর আমি, চল করি পাগলামী/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক।

ভিডিওটি দেশের বাইরে ধারণ করা হয়েছে। আর গানটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের এমন প্রজেক্টে যুক্ত হলেন টালিউডের জনপ্রিয় এই নায়িকা।

৩৩ সেকেন্ডের ‘তুই আর আমি’র টিজারে রোমান্টিক মুডে দেখা গেছে নিরব ও মিমিকে। ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। শিগগিরই পুরো গানটি অবমুক্ত হবে।

কাজটি নিয়ে নিরব বলেন, ‘‘মিমি চক্রবর্তীর অভিনয় আমার ভালো লাগে। প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করেছি। গানটিও চমৎকার। সব মিলিয়ে প্রজেক্টটি নিয়ে আমরা সবাই বেশ আশাবাদী।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিরবের বিপরীতে এবার কলকাতার মিমি চক্রবর্তী

আপডেট টাইম : ০৭:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১