ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বকুল ফুল ‘ছোট পর্দায় যেন পূর্ণাঙ্গ সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ একদিন ডাকাতি করতে গিয়ে ডাকাত সরদার ময়নালের মনে হয় ডাকাতরাও সাধারণ মানুষের মতোই আবেগের বেড়াজালে আবদ্ধ। তাদেরও সুখ-দুঃখ আছে, হাসি-কান্না পায়, প্রেমও হয়- এরপর কাহিনি বিস্তৃত হয়েছে আরো নানাদিকে। এমন গল্প উঠে এসেছে।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ও মান সম্পন্ন গল্পের গভীরতা নির্ভর ওয়েব ফিল্মের নাম বকুল ফুল। অন্তত এই ওয়েব ফিল্ম দেখা শেষ করেছেন এমন মানুষেরা বলছেন এ কথা। বকুল ফুলকে যিনি সৌরভ দিয়েছেন তিনি বাংলাদেশের অভিনয় জগতের জনপ্রিয় মুখ মোশাররফ করিম। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। বর্তমানে ওয়েব ফিল্মেও তিনি জনপ্রিয় মুখ।

এই অভিনেতাকে এবার নতুন ওয়েব ফিল্ম ‘বকুল ফুল’-এ দেখা গেল। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনুভা তিশা। ‘বকুল ফুল’ গত ২ ডিসেম্বর) রাত ৮টায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে।

‘বকুল ফুল’-এর পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, ‘দীর্ঘদিনের ক্যারিয়ারে ওটিটি প্লাটফর্মের জন্য এটি আমার প্রথম কাজ। আমি ও আমার পুরো টিম বেশ সময় নিয়ে বকুলফুলের গল্প নিয়ে প্ল্যানিং করে আসছিলাম। দর্শকদের এই গল্পের মধ্য দিয়ে আনন্দ, কষ্ট, প্রেম, ভালোবাসা সবকিছুর ছোঁয়া পাবে।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি কালের কণ্ঠকে বলেন, ‘আমরা যেমন স্ট্রিমিং প্রত্যাশা করেছিলাম, ‘তেরচেয়েও অনেকগুণ বেশি মানুষ বকুল ফুল দেখেছে, এখনো দেখছে। মানুষ অনেকদিন পর মোশাররফ করিমকে দেখলো অন্য চেহারায়, হয়তো দর্শকদের আগ্রহের এটাও এটা একটা কারণ। আর এটার প্রতিক্রিয়া কেমন সেটা জানতে হলে আমাদের ফেসবুক পেইজ খেয়াল করুন, দেখবেন কী পরিমাণ মানুষ বকুল ফুলের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছে।’

বকুল ফুল নিয়ে ফেসবুকের চলচ্চিত্রের গ্রুপগুলোতে আলোচনা সমালোচনা হয়েছে। এটিকে পূর্ণাঙ্গ চলচ্চিত্র উল্লেখ করে অনেকেই বলছেন, ‘ছোট পরিসরেও হলে বকুল ফুল সিনেমার চেয়ে বড় পরিসরে কথা বলেছে।’

নজরুল নামের একজন সিনেমাপ্রেমী বলছেন, ‘সহজ সাধারণ সিম্পল গল্প। জীবন ঘনিষ্ঠ গল্পটা আমাকে স্পর্শ করেছে। মনে হলো একটা চলচ্চিত্র দেখলাম। বকুল ফুল সকলের দেখা উচিৎ, জীবনকে ভিন্ন দিক থেকে দেখিয়েছে বকুল ফুল; আবেগে আমি হেসেছি। কেঁদেছি।’

জানা গেছে, শরাফ আহমেদ জীবন পরিচালিত ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজের চতুর্থ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে ‘বকুল ফুল’। এতে আরও অভিনয় করেছেন হিন্দোল রায়, মাসুদ হারুন, শেখ মেরাজুল ইসলাম, হেদায়েত নান্নু, হাসনাত রিপন, তুহিন চৌধুরী, দিপক কর্মকার, শেখ স্বপ্না, শেরতাজ জেবিন, আরিয়ান।

‘বকুল ফুল’ আজ (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা থেকে অনলাইন প্ল্যাটফরম চরকিতে দেখা যাচ্ছে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে সাবস্ক্রিশন কেনার মধ্য দিয়ে দেখা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বকুল ফুল ‘ছোট পর্দায় যেন পূর্ণাঙ্গ সিনেমা

আপডেট টাইম : ০৫:৩৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১