ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ লাখ ডলারের মুকুট ছাড়াও যেসব সুবিধা পাবেন হারনাজ সান্ধু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ ২১ বছর পর এবার মিস ইউনিভার্সের শিরোপা জিতেছে ভারত। মাথায় মুকুট পরেছেন পাঞ্জাবের মেয়ে হারনাজ সান্ধু। আর এই মুকুটের দাম প্রায় ৫০ লাখ মার্কিন ডলার। তবে শুধু মুকুটই না এছাড়া আরো অনেক সুযোগ সুবিধা ভোগ করবেন হারনাজ।

হারনাজকে দেওয়া মুকুটটি প্রকৃতি, সৌন্দর্য, নারীত্ব, ঐক্য এবং শক্তির উপর ভিত্তি করে তৈরি। মুকুটটির দাম প্রায় ৫০ লাখ মার্কিন ডলার আর  এতে রয়েছে ১ হাজার ৭২৫টি হিরা। মুকুটের ওজন ১ কেজি। মুকুটটিতে ১৮ ক্যারেট সোনা, ১৭৭০টি হিরা এবং কেন্দ্রে একটি ঢাল কাটা সোনার সঙ্গে ক্যানারি হিরা রয়েছে। এই হিরার ওজন ৬২.৮৩ ক্যারেট।

তবে শুধু দামী মুকুট নয়, হরনাজ গোটা এক বছর ধরে নানা সুবিধা ভোগ করবেন। এক বছরের জন্য নিউইয়র্কে একটি পেন্টহাউসে থাকার সুযোগ পাবেন তিনি। সেই সঙ্গে মিস ইউনিভার্স সংস্থার প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বিশ্বভ্রমণ করতে পারবেন।

মিস ইউনিভার্সের ত্বক ও ডায়েটের জন্য বিশেষজ্ঞ, ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট থাকবে। খাবার থেকে পোশাক সবই পাবেন মিস ইউনিভার্স অরগানাইজেশনের সৌজন্যে। সেই সাথে তাকে একটি পোর্টফোলিও তৈরি করতে সাহায্য করবে সংস্থা। তার জন্য বিশ্বের সেরা ফটোগ্রাফারদেরও অফার দেওয়া হবে৷ এছাড়া ফ্যাশন স্টাইলিস্ট, ত্বক এবং দাঁতের পরিষেবাও বিনামূল্যে পাবেন হরনাজ৷

মিস ইউনিভার্সের মুকুট প্রতিবারই বদলে যায়। এর আগে কোনও প্রতিযোগীর জন্য এত মূল্যবান মুকুট তৈরি করেনি সংস্থাটি।   ২০১৯ সালে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের জন্য মৌওয়াদ জুয়েলারি ‘মৌওয়াদ পাওয়ার অফ ইউনিটি ক্রাউন’ তৈরি করেছিল।

এদিকে এরইমধ্যে দুটি পাঞ্জাবি সিনেমাতে অভিনয় করেছেন হারনাজ সান্ধু, যা মুক্তি পেতে চলেছে ২০২২ সালে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৫০ লাখ ডলারের মুকুট ছাড়াও যেসব সুবিধা পাবেন হারনাজ সান্ধু

আপডেট টাইম : ০৩:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১