হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি প্রকাশ্যে এসেছে মীর সাব্বির পরিচালিত আসন্ন সিনেমা ‘রাত জাগা ফুল’ এর ফার্স্ট লুক টিজার । আর সেই রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে এলো ‘রাজ জাগা ফুল’ এর প্রথম গান ‘রঙ্গে রঙে দুনিয়া’। গানটিতে কণ্ঠ দিয়েছেন শফি মন্ডল ও এস আই টুটুল। মীর সাব্বিরের কথায় গানটির মিউজিক করেছেন ইমন চৌধুরী। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে মীর সাব্বিরের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত হয়।
এ প্রসঙ্গে অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির বলেন, ‘‘রাত জাগা ফুল’ ছবিটি আমার স্বপ্নের প্রজেক্ট। অনেক পরিশ্রম ও যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করেছি। এতে রয়েছে পাঁচটি গান। প্রতিটি গানই আলাদা আলাদা স্বাদের। আজ প্রকাশ পেলো ‘রঙ্গে রঙ্গে দুনিয়া’ গানটি। আশা করি দর্শক-শ্রোতাদের গানটি আনন্দ দেবে।’
গত ৩১ অক্টোবর সেন্সর ছাড়পত্র পাওয়া সরকারি অনুদানের নির্মিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩১শে ডিসেম্বর।
Reporter Name 

























