ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে গাড়ি উপহার পেলেন শাকিল খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খানের জন্মদিন ছিল গত ৩ নভেম্বর। ওই দিন তিনি সস্ত্রীক ভারতে অবস্থান করেন।

ফেসবুক লাইভে এসে কেক কাটেন। সে সময় তার স্ত্রী তাকে নতুন একটি গাড়ি উপহার দেন। গাড়িটি গত সপ্তাহে জাপান থেকে দেশে আসে।

বর্তমান এর রেজিস্ট্রেশনের কাজ চলছে। স্ত্রীর দেওয়া এ উপহার পেয়ে অভিভূত শাকিল খান। তিনি বলেন, ‘যে কোনো উপহারই আনন্দের।

জন্মদিন উপলক্ষ্যে আমার স্ত্রী সব সময়ই আমাকে চমকে দেন। তবে এবারের চমকটি ছিল একেবারেই ভিন্ন। গাড়িটি হাতে পেয়েছি।

নিবন্ধন কার্যক্রম শেষ হলে শিগ্গির এটি নিয়ে রাস্তায় নামব।’ চমক রাখার জন্য সেটি কী ব্র্যান্ড বা কোন মডেলের গাড়ি তা এখনই প্রকাশ করতে চান না শাকিল খান।

বলেছেন, ‘আমার ভক্ত-দর্শকদের জন্য সেটা চমকই থাক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে গাড়ি উপহার পেলেন শাকিল খান

আপডেট টাইম : ১০:৩২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১