ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমনের সঙ্গে অভিনয় থেকে সরে দাঁড়ালেন মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কিছুদিন আগেই স্বামীসহ ওমরা পালন করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি তারা দেশে ফিরেছেন। আগামী ১৭ ডিসেম্বর থেকেই ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ছিল নায়িকার। গুণী নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘কাগজের বিয়ে’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য চূড়ান্ত ছিলেন মাহি। এতে তার বিপরীতে ছিলেন ইমন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ওয়েব ফিল্ম থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

বুধবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘শারীরিক অসুস্থতার কারনে কাগজের বউ হয়ত আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে কাগজের বউয়ের জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’

দ্বিতীয়বারের মতো জুটি বাঁধার কথা ছিল ইমন-মাহির। এর আগে ‘মাফিয়া’ নামের একটি ওয়েব ফিল্মে জুটি বেঁধে কাজ করেছিলেন তারা। তবে সেটি এখনও মুক্তি পায়নি।

এদিকে ওমরাহ শেষে মরুভূমির বুকে স্বামীর সঙ্গে রোমান্টিক মুডে ধরা দিয়েছেন চিত্রনায়িকা মাহি। তার শেয়ার করা ছবিতে দেখা যায়, স্বামীর সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন নায়িকা। বিকেলের সূর্যটাও যেন মাহি-রাকিবের সময়টাকে উপভোগের জন্য সোনালি প্রান্তরে রূপ নিয়েছিল। উষ্ণ মরুর বুকে স্বপ্ন জড়ানো ভালোবাসার কাব্য লিখেছেন এই জুটি।

মাহি সৌদি আরব থাকাকালে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে তার একটি কল রেকর্ড ফাঁস হয়। এই ঘটনায় দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। সেই বিতর্কের রেশ ধরে মন্ত্রিত্ব হারান মুরাদ।

দেশে ফেরার আগেই কল রেকর্ডের বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন মাহি। সেখানে তিনি বলেন, ‘আপনারা নিজে থেকে একবার চিন্তা করে দেখবেন আসলে এই ভাষার প্রতিউত্তর আমি কী দিতাম সেই সময়? বলার ভাষা আমার সেদিন ছিল না। আমি নিজের মতো করে উত্তর দিয়ে পাশ কাটিয়ে গিয়েছিলাম সেদিন।’

দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছিলেন মাহি। তবে সেই সুযোগটা হবে কি না, তা এখনও জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমনের সঙ্গে অভিনয় থেকে সরে দাঁড়ালেন মাহি

আপডেট টাইম : ০১:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১