ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপু বিশ্বাসকে একনজর দেখতে জনস্রোত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায়সই দেখা যায় তারকারা যেখানেই যান সেখানেই তাদের ভক্তরা ঘিরে ধরেন। শুটিং কিংবা যেখানে যাবেন, সেখানে জনস্রোত নামাটাই তো স্বাভাবিক। হ্যাঁ, চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য আবারও জনতার ঢল নামতে দেখা গেল। এবারের ঘটনা বন্দর নগরী চট্টগ্রামে।

গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলেন অপু বিশ্বাস। তখন অবশ্য জানা যায়নি ঠিক কী কারণে তিনি বারো আউলিয়ার শহরে যাচ্ছেন। তবে আজ বুধবার (১৫ ডিসেম্বর) বিষয়টি পরিষ্কার করে দিলেন নায়িকা। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন অপু।
 তা থেকে জানা গেল, ‘অ্যান্টিক’ নামের একটি শোরুম উদ্বোধনের জন্যই গেছেন তিনি। আর তাকে দেখার জন্য ওই এলাকায় সাধারণ মানুষের ঢল নেমেছিল। শোরুমটির সামনের রাস্তা পুরো ব্লক হয়ে গিয়েছিল জনস্রোতে। এ ছাড়া আশপাশের বিভিন্ন ভবনেও মানুষ ভিড় করে অপু বিশ্বাসকে দেখার জন্য।
এর আগে গত অক্টোবরে এমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন অপু। পাবনার ঈশ্বরদীতে ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের সিনেমার শুটিংয়ে। লাইভে এসে অপু দেখান, তাকে দেখার জন্য হাজারো মানুষের ভিড়। ক্রমান্বয়ে এতো বেশি মানুষের সমাগম হয়েছিল যে, শুটিং না করেই সেদিন ফিরে আসতে হয়েছিল টিমকে। এরপর ঢাকায় সেট তৈরি করে বাকি শুটিং করা হয়েছিল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অপু বিশ্বাসকে একনজর দেখতে জনস্রোত

আপডেট টাইম : ০৬:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১