ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

গান চুরির অভিযোগে ফেঁসে যাচ্ছেন টেইলর সুইফট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজের একটি গানের কথা অন্য গান থেকে চুরি করার অভিযোগে মামলার মুখে পড়তে যাচ্ছেন মার্কিন সঙ্গীতশিল্পী টেইলর সুইফট। ২০১৪ সালে প্রকাশিত তার ‘শেইক ইট অফ’ গানটির কথা তিনি ২০০১ সালে প্রকাশিত থ্রিএলডব্লিউ ব্যান্ডের ‘প্লেয়াস গন’ প্লে’ শিরোনামের একটি গান থেকে চুরি করেছেন। দুটো গানেই ‘প্লেয়ার্স গনা প্লে’ ও ‘হেটার্স গনা হেট’ শব্দগুচ্ছগুলো রয়েছে।

এর আগে একজন বিচারক এ মামলার আবেদন খারিজ করে দিয়েছিলেন। জেলা জজ মাইকেল ডব্লিউ ফিটজেরাল্ড খারিজ করার কারণ হিসেবে বলেছিলেন গানের ওই কথাগুলো কপিরাইট করার মতো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু দুজন গীতিকার শন হল ও নাথান বাটলার এ রায়ের বিরুদ্ধে আপিল করেন।

আপিল আদালত পুরনো রায় বদলিয়ে নতুন রায়ে বলেছেন সুইফটের বিরুদ্ধে মামলা করা যাবে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ মাইকেল ডব্লিউ ফিটজেরাল্ড এই মর্মে রুল জারি করেন এবং সুইফটের আবেদন প্রত্যাখান করেন।

বিচারক ফিটজেরাল্ড বলেন, “দুটি গানের মধ্যে উল্লেখযোগ্য অমিল থাকলেও দুটির মধ্যে মিলের পরিমাণও বেশ চোখে পড়ার মতো। তাই এই মামলা জুরি পর্যন্ত যাওয়া উচিত।” বিচারক আরও বলেন, “যদিও বাদী-বিবাদী দুই পক্ষই জোরালো যুক্তি দিয়েছেন, কিন্তু বিচারিক প্রক্রিয়ায় যাওয়া উচিত নয় এমন কোনো বিষয় তারা দেখাতে পারেননি।”

উল্লেখ্য, ‘প্লেয়াস গনা প্লে’ এবং ‘প্লেয়ারস, দে গনা প্লে, অ্যান্ড হেটারস, দে গনা হেট’ অংশটুকুর রচয়িতা হলেন শন হল এবং নাথান বাটলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

গান চুরির অভিযোগে ফেঁসে যাচ্ছেন টেইলর সুইফট

আপডেট টাইম : ০৬:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১