ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

লন্ডন থেকে আইনের ডিগ্রি নিলেন নুসরাত ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পাস করলেন। ব্যাচেলরস অব ল’তে সেকেন্ড ক্লাস পেয়েছেন তিনি। এর সঙ্গে শেষ হলো চার বছরের শিক্ষাজীবন। ফারিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ফারিয়া বলেন, ‘অবশেষে সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আইন বিষয়ে পাস করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি। এ বিষয়ে আমি আমার শিক্ষককে ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এই পড়াশোনার জার্নিটা হয়েছে। আমি আসলে সবার কাছেই কৃতজ্ঞ।’ এ তারকা আরও বলেন, ‘পড়াশোনা ও কাজ একসঙ্গে চালিয়ে যাওয়াটা বেশ কঠিন। আমার সহকর্মী ও পরিবার পাশে না থাকলে এটা সম্ভব হতো না। পাস করলাম, এটা আমার শিক্ষাজীবনের সেরা প্রাপ্তি।’

সম্প্রতি সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ছবি ‘বঙ্গবন্ধু’র শুটিং। চলচ্চিত্রে ‘শেখ হাসিনা’র ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ভারতের খ্যাতিমান চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল নির্মাণ করছেন সিনেমাটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হচ্ছে এটি। বর্তমানে ঢাকায় চলছে এর শেষ ধাপের শুটিং। সিনেমাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। রোববার (১২ ডিসেম্বর) তার অংশের শুটিং শেষ হয়েছে। এ নিয়ে ফারিয়া বলেন, “কী অসাধারণ এক যাত্রা! আমি ধন্য, সম্মানীত এবং আনন্দিত। সিনেমাটির জন্য ‘শেখ হাসিনা’ যাত্রা শেষ হলো। এর প্রতিটি মুহূর্ত আমি সারাজীবন লালন করব।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

লন্ডন থেকে আইনের ডিগ্রি নিলেন নুসরাত ফারিয়া

আপডেট টাইম : ০৯:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১